আমাদের অনেক ছেলে/মেয়ের স্বপ্ন থাকে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করা কিংবা সেনাবাহিনীর কোনো একটি পোস্টে চাকরি পাওয়া। কিন্তু এই স্বপ্ন সবার পূরণ হয় না।
বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আবেদন করা যাবে চলতি ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত, ২০২১।
অনেক বড় একটি প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হবে কে বা কারা এই চাকরির জন্য যোগ্য। ২০২২ এর শুরুর দিকে নির্বাচিত প্রার্থীদেরকে ট্রেনিং এর পর চাকরিতে যোগদান করা হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি নিচে দেওয়া হল।
পদের নামঃ
★ সাধারণ ট্রেড (জিডি), বিএনসিসি (BNCC) এবং সেনাসন্তান (SS)- পুরুষ ও মহিলা।
এই পদে আবেদনের যোগ্যতাঃ
১। এসএসসি/সমমান
২। নূন্যতম জিপিএ ৩.০০
৩। বয়স ০৫ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে ১৭ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
পদের নামঃ
★টেকনিক্যাল ট্রেড- শুধুমাত্র পুরুষ
এই পদে আবেদনের যোগ্যতাঃ
১। এসএসসি ভোকেশনাল
২। নূন্যতম জিপিএ ৩.০০
৩। বয়স ০৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ১৭ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।
৪। ট্রাই টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট (TTTI) হতে ট্রেড কোর্স সম্পন্নকারী প্রার্থীগন আবেদন করতে পারবেন।
★প্রার্থীকে অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে এসএমএস পাঠিয়ে আবেদন করতে হবে।